এমএস ওয়ার্ডে ছবি যুক্ত করা

মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পাশাপাশি চাইলে ফাইলে ছবিও যুক্ত করতে পারেন। ছবি যুক্ত করতে প্রথমে এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। Insert->Picture->From File নির্বাচন করুন। এবার যে ছবিটি যুক্ত করতে চান তা নির্বাচন করে Insert চাপুন। ছবিটি মাইক্রোসফট ওয়ার্ডে স্বল্প আকারে সম্পাদনও করা যাবে। এ জন্য ছবির ওপরে ক্লিক করুন এবং পিকচার এডিটিং টুল থেকে পছন্দমতো সম্পাদনা করুন।

গুগল ট্রান্সলিটারেশন দ্বারা বাংলা লেখা

গুগল ট্রান্সলিটারে বাংলা ভাষা না থাকলেও গুগল অভিধানে এবং গুগল ট্রান্সলিটারেশনে বাংলা ভাষার ব্যবহার রয়েছে। গুগল ট্রান্সলিটারেশন দ্বারা জিমেইলে সরাসরি এবং একটি প্লাগইন দ্বারা ফায়ারফক্সে ফোনেটিকে (যেমন Ami Bangladeshke Valobasi লিখলে আসবে ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’) বাংলা লেখা যায়। গুগল ট্রান্সলিটারেশন অ্যাড-অনসটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/8731 থেকে ইনস্টল করে ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার টুলস মেনু থেকে Add-Ons-এ ক্লিক করে Google Transliteration-এর অপশন্সে ক্লিক করে Enable Transliteration for text boxes too চেক করুন।
এখন ফায়ারফক্সের কোনো টেক্সট বক্সে বা টেক্সট এরিয়ায় কিছু লিখতে গেলে ডানে ভাষার তালিকা আসবে। সেখানে ড্রপডাউন থেকে Bengali নির্বাচন করে বাঁ পাশের চেকবক্স চেক করুন। এরপর থেকে টেক্সটবক্সে ইংরেজিতে কিছু লিখে (ধ্বনিগত) স্পেস দিলে তা বাংলায় রূপান্তরিত হবে।
জিমেইলে বাংলা লেখা যায়। এ জন্য জিমেইলে লগইন করে Settings-এ ক্লিক করুন। এবার General ট্যাবে থাকা অবস্থায় Enable Transliteration - type using phonetic English চেকবক্স চেক করুন এবং Default transliteration language-এর ড্রপ-ডাউনে বাংলা নির্বাচন করুন (সাধারণত বাংলা নির্বাচিত থাকে)। যদি অপশনটি না থাকে তাহলে Show all language options-এ ক্লিক করলে Default transliteration language চলে আসবে। এবার সংরক্ষণ (সেভ) করুন।
এখন মেইল কম্পোজ করতে গেলে (অবশ্য RichÊformattingÊহতে হবে) ফরম্যাটিং বারের বাঁয়ে ‘অ’ অক্ষরটি দেখা যাবে। এই ‘অ’ অক্ষরটিতে ক্লিক করলে Transliteration সক্রিয় হবে। এখন ম্যাসেজ বডিতে (ফোনেটিকে) কিছু লিখে স্পেস দিলে তা বাংলায় রূপান্তরিত হবে। এই Transliteration বন্ধ করতে ‘অ’ অক্ষরটি ওপরে ক্লিক করলেই হবে। কম্পিউটারে যদি ইউনিকোডের কোনো বাংলা ফন্ট ইনস্টল করা না থাকে তাহলে যেমন বাংলা সাইট দেখা যায় না, তেমনই বাংলায় লেখাও যাবে না। তবে http://unicodehelpcenter.blogspot.com সাইট থেকে বাংলা ফন্ট নামানোর পাশাপাশি কম্পিউটারে বাংলা কনফিগার করার পদ্ধতি এবং এই সাইটেই সফটওয়্যার ছাড়ায় বিজয়/ফোনেটিক/ইউনিজয় কিবোর্ডের মাধ্যমে বাংলা লেখা যাবে।

ফায়ার ফক্সে সহজেই ক্রিকেটের স্কোর দেখা

ক্রিকেট খেলার চলতি স্কোর বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায়। কিন্তু কোনো ওয়েব সাইটে না ঢুকেই যদি ফায়ারফক্সের স্ট্যাটাসবারে ক্রিকেটের চলতি স্কোর দেখা যায় তাহলে কেমন হয়! স্কোরওয়াচ নামের একটি অ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পাওয়া যায়।
এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/4699 থেকে অ্যাড-অন্স ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন স্ট্যাটাসবারের ডানে স্কোর আসবে। এখানে ক্লিক করে স্কোরওয়াচ মেন্যু থেকে চলতি সকল খেলার স্কোর দেখা যাবে তবে স্ট্যাটাসবারে যে খেলাটির স্কোর দেখতে চান Match List থেকে সেটির উপরে ক্লিক করলে সেই খেলাটির স্কোর স্ট্যাটাসবারে প্রদর্শন করবে এবং নিয়মিত হালনাগাদ হবে। এছাড়াও Preference এ ক্লিক করে কত সময় পর পর হালনাগাদ করতে চান তা নির্ধারণ করে দিতে পারেন এবং Wicket Alert ও নির্বাচন করতে পারেন।
ডিফল্ট হিসেবে ক্রিকইনফোর (www.cricinfo.com) স্কোর দেখায় তবে ইংল্যান্ড এন্ড ওয়েইলস ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের (www.ecb.co.uk) স্কোরও দেখতে পারেন। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোরওয়াচ মেন্যুর Source এর ড্রপডাউন মেনু থেকে পরিবর্তন করলেই হবে। কোনো চলতি খেলার পূর্ণাঙ্গ স্কোর দেখতে স্কোরওয়াচ মেনুর উক্ত খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করলেই পেজটি খুলবে।

Copyright © 2009 - www.techzoom7.tk - is proudly powered by Blogger
Smashing Magazine - Design Disease - Blog and Web - Dilectio Blogger Template